বাংলাদেশে পাচার করার আগেই উদ্ধার ৩৬ টি গরু।ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। বুধবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই সাফল্য পায়।
বার বার জালনোট, আগ্নেয়াস্ত্রের মতো এবারে গবাদি পশু উদ্ধারে বড়সড় সাফল্য পেল কালিয়াচক থানার পুলিশ। বুধবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সুলতানগঞ্জ এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে হানা দেয়। সেখান হানা দিয়ে পুলিশ ২ টি দশ চাকার লড়ি আটক করে। ওই দুটি লড়ি থেকে উদ্ধার হয় ৩৬ টি গরু। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। ঘটনায় পুলিশ কালিয়াচকের অচিনতলা এলাকার বাসিন্দা মহম্মদ সেতাপ সেখ, সাহাজান আলি, আকতারুল সেখ, কালিয়াচকের শেরপুর এলাকার বাসিন্দা মস্তাকিন সেখ এবং মুর্শিদাবাদ জেলার বাসিন্দা এনামুল হক নামে মোট পাঁচ জন পাচারকারিকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, গরু গুলি পাচার করা উদ্দেশে মুর্শিদাবাদ নিয়ে যাওয়া হচ্ছিল। হয়তো সেখান থেকে তাদের পাচার করা হত। কিন্তু তার আগেই তা উদ্ধার করা হয়েছে এবং পাচারকারিদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার মালদা জেলা আদালতে তোলা হয়। তদন্তে পুলিশ।